আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
- আপডেট: ০৪:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১০৩১৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ রোববার বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশ পালন করে দিবসটি।দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক জরিপে দেখা গেছে, দেশের ২৫ দশমিক ৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ হিসাবে মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশেরও বেশি মানুষ ডায়াবেটিস রোগটি বহন করছেন। চলমান বৈশ্বিক করোনাভাইরাস মহামারি ডায়াবেটিস রোগীদের জন্য আরও ঝুঁকি সৃষ্টি করেছে।
বিভিন্ন গবেষণা ও দেশে করোনা সংক্রমিত রোগীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। দেশে গত সাত সপ্তাহে করোনা সংক্রমিতদের মধ্যে ৬৩ শতাংশ ডায়াবেটিস আক্রান্ত ছিলেন। একই সঙ্গে করোনার সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর ৭৫ শতাংশ ডায়াবেটিস আক্রান্ত কোনো না কোনো দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় ভুগছেন। আবার করোনায় আক্রান্ত হওয়ার পর ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন অনেকে।
ঢাকা/এমটি






































