০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

কারাগারে বসেই ‘এসএসসি’ পরীক্ষা দিলেন পর্ণোগ্রাফি মামলার আসামি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • / ১০৩০৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বসে এক শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। রোববার সকালে জেলা কারাগার অফিস কক্ষে এস‌এসসি পরীক্ষায় অংশগ্ৰহণ করেন ও্‌ই পরিক্ষার্থী। কারাগার সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, গোমস্তাপুর উপজেলার মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ জনি চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ছিলেন। একটি পর্ণোগ্রাফি মামলায় ২১’শে এপ্রিল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ হাবিবুর রহমান জানান, গোমস্তাপুর উপজেলার একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাঁর পরিবারের পক্ষ হতে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি। কারাগারের অফিস কক্ষে তাঁর পরিক্ষার ব্যবস্থা করে দিই। তিনি আরও জানান, এমনকি কারাগারে বসে যাতে সে পড়াশোনা করতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

কারাগারে বসেই ‘এসএসসি’ পরীক্ষা দিলেন পর্ণোগ্রাফি মামলার আসামি

আপডেট: ০৫:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১