০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মার্ক জাকারবার্গকে আইনি নোটিশ দিল বাংলাদেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • / ১০২৮৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ফেসবুক তার চলার পথে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে। বাংলাদেশ, সিরিয়া, চায়না এবং ইরান সহ বেশ কয়েকটি দেশে এটা আংশিকভাবে কার্যকর আছে বলে জানা গেছে। তবে এবার, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ পাঁচ জনকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ। জাকারবার্গ ছাড়াও বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ার‌ম্যান, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র (জন নিরাপত্তা) সচিব ও ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ডাকযোগে সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তির পক্ষে নোটিশটি প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তাদের আইনজীবী তাপস কান্তি বল।

ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে নোটিশ গ্রহীতাদের ব্যবস্থা গ্রহণ করতে নোটিশে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ফেসবুক ওয়েবসাইট কে আইন জটিলতায় পড়তে হয়েছে বেশ কয়েকবার জাকারবার্গের সহপাঠী কর্তৃক, তারা অভিযোগ এনেছেন যে ফেসবুক তাদের সোর্স কোড এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আত্মসাৎ করেছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

মার্ক জাকারবার্গকে আইনি নোটিশ দিল বাংলাদেশ

আপডেট: ০৩:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১