০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / ১০৩৩৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২৩ নভেম্বর) হারারেতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান যুক্তরাষ্ট্রের অধিনায়ক সিন্ধু শ্রী হার্শা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এর আগে, বাছাই পর্বের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করে টাইগ্রেসরা। পাকিস্তানের নারীদের বিপক্ষে তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে এবারই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে নামার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন জয় পেতে আশাবাদী তারা।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছিল বাংলাদেশ। আজ বিশ্বকাপ বাছাই পর্বের ওয়ানডেও জিততে মুখিয়ে জাহানারা-সালমারা। নিজেদের গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়াও খুব কঠিন হওয়ার কথা নয়। কারণ পাকিস্তান বাদে গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

বাংলাদেশ একাদশ

মুসশিদা খাতুন, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক, রুমানা আহমেদ, নুজহাত তাসনিয়া, নাহিদা আক্তার, লতা মন্ডল।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট: ০২:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১