০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মেয়র পদ থেকে বরখাস্ত হলেন জাহাঙ্গীর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / ১০২৯০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যে প্যানেল মেয়র গঠন করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

তিনি বলেন, মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অনেকে মন্ত্রণালয়ে বেশকিছু অভিযোগ করেছেন। সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে। নিয়ম অনুযায়ী কোনো মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়া হলে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি।

মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে এরই মধ্যে মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

মেয়র পদ থেকে বরখাস্ত হলেন জাহাঙ্গীর

আপডেট: ০৫:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১