০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মাথাব্যথার কোন লক্ষণগুলো বিপজ্জনক?

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ১০৩৬৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মাথাব্যথা অত্যন্ত কষ্টদায়ক। কারো ক্ষেত্রে এই সমস্যা স্থায়ী হতে পারে। যদিও সামান্য মাথাব্যথা কিছুটা বিশ্রাম, তরল খাওয়া বা ওষুধের মাধ্যমে উপশম করা যায়। তবে গুরুতর মাথাব্যথার জন্য এসব ছাড়াও আরও কিছু পদক্ষেপের প্রয়োজন পড়ে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিশেষজ্ঞরা বলছেন, মাথাব্যথা মৃদু বা গুরুতর কোনোটাই উপেক্ষা করা উচিত নয়। কারণ এটি শুধু একটি উপসর্গ নয়, জটিল রোগ আমন্ত্রণের দরজাও।

চিকিৎসকরা জানান, ০ থেকে ১০ এর স্কেলে ৭ একটি গুরুতর মাথাব্যথার প্রতিনিধিত্ব করে। দৈনন্দিন কাজকর্মে হস্তক্ষেপ করতে পারে এমন অবস্থাকে গুরুতর মাথাব্যথা হিসেবে বিবেচনা করে থাকেন চিকিৎসকরা।

ব্যক্তি বিশেষে মাথাব্যথার ধরনে পরিবর্তন রয়েছে। মৃদু মাথা ব্যথা ঘরোয়া উপায়ে সারানো সম্ভব হলেও গুরুতর মাথাব্যথার ক্ষেত্রে তা সম্ভব নয়।

গুরুতর মাথাব্যথার সতর্কতা লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ মাথাব্যথা শুরু হওয়া, ৫০ বছর বয়সের পরে মাথাব্যথা শুরু হওয়া, মাথাব্যথার ঘনত্ব বা তীব্রতা বৃদ্ধি, ধরন বা প্যাটার্নে হঠাৎ পরিবর্তন ইত্যাদি।

গবেষকরা বলেন, এইচআইভির সঙ্গে মাথাব্যথার যোগসূত্র রয়েছে। এ ছাড়া ক্যানসার, ভ্রমণগত কারণে মাথাব্যথা, হাঁচি-কাশি বা ব্যায়ামের কারণে মাথাব্যথা, মাথায় আঘাত বা পড়ে যাওয়ার পরে মাথাব্যথা, গর্ভাবস্থায় বা প্রসবের পরে গুরুতর মাথা ব্যথা হতে পারে। দৃষ্টি ব্যাঘাত, দুর্বলতা, অসাড়তা, চেতনা হ্রাসের মতো স্নায়বিক লক্ষণগুলোর সঙ্গেও মাথাব্যথা হওয়া সম্পর্কিত।

মাথাব্যথার সঙ্গে তাই যেসব উপসর্গ দেখা দিলে বিশেষ গুরুত্ব দেবেন তা হলো ডাবল ভিশন বা কোনো বস্তু দুবার দেখা, বমি হওয়া, চোখ দিয়ে পানি পড়া, জ্বর বা অতিরিক্ত ঘাম হওয়া, কথায় জড়তা আসা, ক্লান্তিবোধ হওয়া, ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও ব্যথা না কমা, ৭২ ঘণ্টার মধ্যে আবার মাথাব্যথা শুরু হওয়া ইত্যাদি।

এসব প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে এর সঠিক কারণ খুঁজে বের করুন। প্রয়োজনে করে নিতে পারেন এমআরআই অথবা এমআরই টেস্ট। কেননা এসব উপসর্গ  মাইগ্রেন, ব্রেন টিউমার, এইডস, ক্যানসার বা অন্যান্য অনেক গুরুতর সমস্যার পূর্বাভাস হতে পারে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

মাথাব্যথার কোন লক্ষণগুলো বিপজ্জনক?

আপডেট: ০২:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২