মুনাফা থেকে লোকসানে সেন্ট্রাল ফার্মা
- আপডেট: ০৯:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১০৩৫৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯ মাসে মুনাফা থেকে লোকসানে কোম্পানিটি ।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কমেছে ২ পয়সা বা ২০ শতাংশ।
এছাড়া, প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২১-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬ টাকা ২৭ পয়সা।




































