০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
পরিবারের শহিদদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজ বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহিদদের কবর জিয়ারত করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস আজ বাসস’কে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তাঁরা শহিদদের আত্মার শান্তি কামনা করেন।’
কায়েস জানান, শেখ হাসিনা ও শেখ রেহানা শহিদদের কবরে গোলাপের পাপড়িও ছিটিয়ে দেন।
ঢাকা/টিএ





































