১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ভিএফএস থ্রেড ডাইংয়ের মুনাফা বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • / ১০২৯৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৪ শতাংশ।

বুধবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৫১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪১ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেডেছে ১০ পয়সা বা ২৪ শতাংশ।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪০ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ২৭ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেডেছে ১৩ পয়সা বা ১০ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল  ১৯ টাকা ৩৪  পয়সা।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভিএফএস থ্রেড ডাইংয়ের মুনাফা বেড়েছে

আপডেট: ১০:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২