০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • / ১০৩৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, আওয়ামী লীগরে উপদষ্টো মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজি, প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ, শেখ জুয়েলের সহধর্মিণী শাহানা ইয়াসমিন শম্পা, শেখ ফারহান নাসের তন্ময়।

আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরীএমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছান। এদিন জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেন। পরে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়াত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট: ০৬:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২