০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

পেট্রলের দাম বৃদ্ধির জন্য দায়ী তাজমহল!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • / ১০৩৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ভারতের যেকোনও সমস্যার জন্য মুঘল শাসক এবং মুসলমানদের দায়ী করার চেষ্টার কটাক্ষ করেছেন দেশটির রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, ‘শাহজাহান যদি তাজমহল নির্মাণ না করতেন, তাহলে আজ প্রতি লিটার পেট্রলের দাম ৪০ রুপি হতো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হায়দরাবাদের এই সংসদ সদস্য দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এমন মন্তব্য করেছেন।

ভারতের সব সমস্যার দায় মুসলিম এবং মুঘল শাসকদের ওপর চাপানোর সমালোচনা করে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, দেশের তরুণ-তরুণীরা বেকার, মুদ্রাস্ফীতি বাড়ছে, ডিজেল প্রতি লিটার ১০২ রুপিতে বিক্রি হচ্ছে; আসলে এসবের জন্য আওরঙ্গজেব দায়ী, (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি নন। প্রতি লিটার পেট্রল ১০৪ থেকে ১১৫ রুপিতে বিক্রি হচ্ছে। বেকারত্বের জন্য সম্রাট আকবর দায়ী।

শেয়ার করুন

পেট্রলের দাম বৃদ্ধির জন্য দায়ী তাজমহল!

আপডেট: ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২