০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • / ১০৩৩৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: যুক্তরাজ্যের মন্ত্রিসভার দুই প্রভাবশালী মন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের এই পদত্যাগ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বকে আরও সংকটে ফেলে দিয়েছে। এখন সরকার রক্ষার চাপে পড়েছেন তিনি। পদত্যাগকারী দুই মন্ত্রী হলেন- অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। স্থানীয় সময় মঙ্গলবার তাঁরা পদত্যাগপত্র জমা দেন। কয়েক মিনিটের ব্যবধানে এই দুই মন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন। খবর আল–জাজিরার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে উভয় মন্ত্রীই স্ট্যান্ডার্ড মেনে চলে এমন প্রশাসন চালানোয় বরিস জনসনের দক্ষতার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। সাজিদ জাভিদ বলেছেন, একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে জাতীয় স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী বরিস জনসনের সক্ষমতার ব্যাপারে তিনি আস্থা হারিয়ে ফেলেছেন। তাই তিনি আর জনসনের সরকারে থাকতে চান না।

তিনি আরও বলেন, অনেক আইনপ্রণেতা এবং জনসাধারণও জাতীয় স্বার্থ রক্ষায় সরকার পরিচালনায় জনসনের সক্ষমতার ব্যাপারে আস্থা হারিয়ে ফেলেছেন। অন্যদিকে ঋষি সুনাক তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, সরকারি পদ ছেড়ে দেওয়ায় তিনি মর্মাহত। কিন্তু এভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

তিনি লিখেছেন, ব্রিটেনের জনগণ আশা করে দেশের সরকার সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে। আমি বিশ্বাস করি যে, এসব মানদণ্ডের জন্য লড়াই করা জরুরি। আর এজন্যই আমি পদত্যাগ করেছি। এদিকে ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন তার চিফ অব স্টাফ স্টিভ বার্কলেকে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেট: ০২:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২