১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

শ্রীলঙ্কায় সংঘর্ষে আহত ৮৪ জন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • / ১০২৮৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: শ্রীলঙ্কায় বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়ে এখন পর্যন্ত ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন দখল এবং পার্লামেন্ট ভবনের ঢোকার চেষ্টাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

কলম্বোর ন্যাশনাল হসপিটালের (সিএনএইচ) বরাতে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন। এ ছাড়া বুধবার এক বিক্ষোভকারী চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে আহত ওই বিক্ষোভকারী শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান। সিএনএইচের একটি সূত্র জানিয়েছে, গত রাতে পার্লামেন্টের কাছে সংঘর্ষের ঘটনায় আহত ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রসঙ্গত, গণবিক্ষোভের মুখে মঙ্গলবার মধ্যরাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। এরপর গোতাবায়ার আস্থাভাজন হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভকারীরা। তারা প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নেয়। তারা যখন প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢোকার চেষ্টা করছিল তখন তাদের ওপর কাঁদানে গ্যাস এবং জল কামান ছোড়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

পরবর্তীতে পার্লামেন্টের স্পিকার রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে জানালে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন দখলের চেষ্টা করে। এ ছাড়া স্পিকারের বাসভবনেও আক্রমণের চেষ্টা চালায় তারা। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পার্লামেন্ট ভবন রক্ষার্থে তৎপর হওয়ার নির্দেশ দেন। জারি করেন কারফিউ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলে আরও বেশ কয়েকজন আহত হন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

শ্রীলঙ্কায় সংঘর্ষে আহত ৮৪ জন

আপডেট: ১১:৩৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২