পুঁজিবাজারের সঙ্কট উত্তরণে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস
- আপডেট: ০৩:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১০৩৮০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের সঙ্কট নিরসনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকারের সময় এ কথা জানান।
আজ বুধবার (২০ জুলাই) বেলা ১২টা ৪৫ মিনিটে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এ সময় বিএসইসি’র শীর্ষ পর্যায়ের পুঁজিবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিএসইসি’র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীকে এ সময় পুঁজিবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি বাজারের উন্নয়নে বিএসইসির নেওয়া নানা পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চান। মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহ সহকারে কমিশনের মতামত শোনেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং কমিশনার জনাব আব্দুল হালিম। বিএসইসির সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়।
ঢাকা/টিএ



































