এসএমইতে সূচকের সাথে কমেছে লেনদেন
- আপডেট: ০৪:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১০৪৬১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ জুলাই) সূচকের পতনে লেনদেন শেষ হয়। আজ ডিএসএমইএক্স সূচক ৪৯ পয়েন্ট বা ২.৫০ শতাংশ কমেছে। আজ এসএমই মার্কেটে সূচকের সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমানও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ এসএমইতে ২৩ কোটি ৮০ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার টাকা কম। গত কার্যদিবসে এসএমইতে ৪২ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসএমইএক্স সূচক ৪৯ পয়েন্ট বা ২.৫০ শতাংশ কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৪ পয়েন্টে।
আজ এসএমইতে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর ১১টি কোম্পানির শেয়ার দর কমেছে।
ঢাকা/এসএ


































