১০:১৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

তারল্য প্রবাহ বাড়াতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর নজরদারি বাড়াচ্ছে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / ১০৪২০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: ডলার সংকট এবং বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের ভবিষ্যত অর্থনীতি নিয়ে মন্দার বিভিন্ন শঙ্কার খবর এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে ভর করেছে। যা পুঁজিবাজারে বড় নেতিবাচক প্রভাব ফেলছে। এতে করে ঈদ পরবর্তী টানা ৯ কার্যদিবস পুঁজিবাজারে পতন হয়েছে। যা বিনিয়োগকারীরা অতিষ্ঠ করে তুলেছে। এই পরিস্থিতিতে পুঁজিবাজারে অর্থ প্রবাহ বাড়ানোর জন্য মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটালে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশে লোডশেডিংয়ের খবর প্রকাশের পর থেকে পুঁজিবাজার টানা পতনে রয়েছে। এরইমধ্যে দৈনিক ১ ঘন্টার লোডশেডিংয়ে গত ৯ কার্যদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১৪ পয়েন্ট নাই হয়ে গেছে। সূচকটি অবস্থান করছে ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। এরমধ্যে আবার লোডশেডিং আরও মন্দাবস্থা দেখা দিতে পারে বলেও বিভিন্ন শঙ্কার খবর বেরোচ্ছে। যা অর্থনীতিতে বিরুপ ফেলতে পারে। এছাড়া ডলার নিয়েও নানা নেতিবাচক খবর পাওয়া যাচ্ছে।

এই দুই কারনে পুঁজিবাজার যখন টানা নেতিবাচক, তখন অর্থ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে বিএসইসি মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটালে নজর দিয়েছে। এক্ষেত্রে কমিশন মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটাল যথাযথ ব্যবহার হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে। অনেকে ওই ক্যাপিটালের অপব্যবহার করেছে বলে কমিশনের কাছে খবর আছে।

বিএসইসির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, মার্চেন্ট ব্যাংক ও স্টক ডিলারের ক্যাপিটালের যথাযথ ব্যবহার হচ্ছে না। তাই কমিশন ওই ক্যাপিটালের সঠিক ব্যবহারে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে। এতে অপব্যবহার অর্থ পুঁজিবাজারে আসবে বলে ধারনা করা হচ্ছে। যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামও গতকাল এক টকশোতে খতিয়ে দেখার কথা বলেছেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

তারল্য প্রবাহ বাড়াতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর নজরদারি বাড়াচ্ছে বিএসইসি

আপডেট: ০৬:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২