০৭:২১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনের হিসাব চেয়েছে বিটিআরসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / ১০৩৮৮ বার দেখা হয়েছে

গতকাল বুধবার দেশের সব মোবাইল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপি), টিভ্যাস, এটুপি এসএমএস অ্যাগ্রিগেটর অপারেটরের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক, আইএসপিএবির সভাপতি ও অ্যামটবের সাধারণ সম্পাদককে বিটিআরসি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে প্রচলিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসমূহে (গুগল, হোয়াটসঅ্যাপ, ইয়াহু, আমাজন, ইউটিউব, ফেসবুক, ইমো ইত্যাদি) বিভিন্ন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলো হতে উল্লিখিত সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনো ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মাধ্যমে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস ভিত্তিতে দেওয়া সব ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের তথ্য দিতে হবে।’ আগামী ১০ কার্যদিবসের মধ্যে এসব তথ্য প্রতিষ্ঠানগুলোকে কমিশন বরাবর পাঠানোর জন্য অনুরোধ করেছে বিটিআরসি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

সামাজিক মাধ্যমে বিজ্ঞাপনের হিসাব চেয়েছে বিটিআরসি

আপডেট: ০২:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২