০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

মানি এক্সচেঞ্জগুলোকে ডলার সহায়তা দেবে না বাংলাদেশ ব্যাংক: সিরাজুল ইসলাম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩২৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলমান ডলার সংকট মোকাবিলায় এই মুহূর্তে মানি এক্সচেঞ্জগুলোকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরাসরি কোনও সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৫ আগস্ট) এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোকে আমরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার সহায়তা দিয়ে যাচ্ছি। বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সরকারি পেমেন্ট বা বিভিন্ন প্রকল্পের আমদানি দায় মেটানোর জন্যই এ সুবিধা দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। তবে ডলার সংকট মোকাবিলায় এ মুহূর্তে মানি এক্সচেঞ্জগুলোকে ডলার সহায়তা দেওয়ার কথা ভাবছে না বাংলাদেশ ব্যাংক।

মূলত, মানি এক্সচেঞ্জহাউসগুলো বেশিরভাগ সময় খোলা বাজারে ডলারসহ বৈদেশিক মুদ্রা বিক্রি করে থাকে। বৈদেশিক মুদ্রা লেনদেনে কার্যরত এসব প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় ডলার সংগ্রহ করে আসছে।

উল্লেখ্য, চলতি (২০২২-২৩) অর্থবছরের দুই মাস একদিনে রিজার্ভ থেকে ২৫৬ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করা হয়েছে।

আরো পড়ুন: প্রথম দিনেই আন্তঃব্যাংকে লেনদেন ১১ লাখ ডলার

ঢাকা/এসএ

শেয়ার করুন

মানি এক্সচেঞ্জগুলোকে ডলার সহায়তা দেবে না বাংলাদেশ ব্যাংক: সিরাজুল ইসলাম

আপডেট: ০৬:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২