০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

নিলাম ছাড়া ৯ ধরনের পণ্য হস্তান্তর করা যাবে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৪২ বার দেখা হয়েছে

বিধিমালায় ৯ ধরনের পণ্য নিলাম ছাড়াই সরাসরি বিভিন্ন সরকারি দপ্তর বা সংস্থার কাছে বিক্রি বা হস্তান্তর করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সয়াবিন তেল, চিনি, লবণ ও ডালের মতো পচনশীল পণ্য আটক বা বাজেয়াপ্ত হলে তা সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) কাছে বিক্রি করতে হবে। চোরাচালানের দায়ে আটক করা ও বাজেয়াপ্ত পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে জমা দিতে হবে।

আটক হওয়া সুতা তাঁত বোর্ডকে দিতে হবে। ওই সুতা তাঁত বোর্ডে নিবন্ধিত প্রাথমিক তাঁতি সমিতির মধ্যে সংরক্ষিত মূল্যে বরাদ্দ প্রদান করতে হবে। সোনা, রুপা, প্লাটিনাম, হীরা বা অনুরূপ ধাতু ও গয়না এবং ডলারসহ বিদেশি মুদ্রা আটক বা বাজেয়াপ্ত হলে বাংলাদেশ ব্যাংকে স্থায়ীভাবে হস্তান্তর করতে হবে। একইভাবে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে প্রতিরক্ষা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

একইভাবে মদ ও মদজাতীয় পণ্য এবং সিগারেট পর্যটন করপোরেশন বা ডিপ্লোমেটিক বন্ডেড প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। প্রত্নতত্ত্ব সামগ্রী আটক হলে তা দিতে হবে জাদুঘর বা সরকারি দপ্তরকে। এ ছাড়া ওষুধের কাঁচামাল ধরা পড়লে ঔষধ প্রশাসনের অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় ঔষধাগার বা রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানিকে দিতে হবে। আর প্রাণী বা প্রাণীর দেহাবশেষ আটক হলে সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার কাছে বিক্রি বা বিনা মূল্যে হস্তান্তর করা যাবে।

এসব পণ্য ছাড়া অন্য কোনো পণ্য আটক হলে নিলাম করতে হবে। তবে শাড়ি, থ্রিপিস, কম্বল, লুঙ্গিসহ বিভিন্ন ধরনের কাপড় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার না নিলে নিলাম করা যাবে।

আরো পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকে এলইডি লাইট ব্যবহারের নির্দেশ: বাংলাদেশ ব্যাংক

ঢাকা/এসএ

শেয়ার করুন

নিলাম ছাড়া ৯ ধরনের পণ্য হস্তান্তর করা যাবে

আপডেট: ০৬:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২