কমেছে সোনার দাম
- আপডেট: ০৮:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১০৪২৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের বাজারে সোনার নতুন দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এতদিন ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকা।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নতুন দাম অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ৮৪ হাজার ৫৬৪ টাকা হয়েছিল।
আরও পড়ুন: অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ
ঢাকা/টিএ







































