০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

‘সংসদে শিগগির উচ্চ আদালতের বিচারক নিয়োগ আইন তোলা হবে’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / ১০৪৫৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগ আইন শিগগির সংসদে তোলা হবে। তিনি বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে আইন করার কাজ চলছে। কিছুদিনের মধ্যে এই আইন জাতীয় সংসদে তোলা সম্ভব হবে।

আজ সোমবার (৯ জানুয়ারি) জাতীয় সংসদে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল’ পাসের আলোচনায় বিরোধীদলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে বিলের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টি ও গণফোরামের সংসদ সদস্যরা বিচারক নিয়োগে আইন করার দাবি জানান।

বিলের আলোচনায় গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, সংবিধান অনুযায়ী এখন উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেন রাষ্ট্রপতি। বিচারক নিয়োগের ক্ষেত্রে অযোগ্যতার কথা বলা থাকলেও যোগ্যতার মানদণ্ড বলা নেই। এক্ষেত্রে বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন করা হলে নিয়োগ প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকবে না। সম্প্রতি নির্বাচন কমিশনার নিয়োগে আইন হয়েছে। একইভাবে বিচারক নিয়োগেও আইন করা দরকার।

আরও পড়ুন: শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন মন্ত্রিসভায় অনুমোদন

জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, নির্বাচন কমিশনার নিয়োগে কোনো আইন ছিল না। গত বছর এই আইন হয়েছে এবং আইনের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। একইভাবে উচ্চ আদালতের বিচারক নিয়োগেও আইন করার কথা ছিল। কিন্তু তা এখনো হয়নি। অনেকক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য ফখরুল ইমামও একই দাবি জানান।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি আশ্বস্ত করতে পারেন যে বিচারক নিয়োগের ব্যাপারে আইন করার জন্য সরকার কাজ করছে। কিছুদিনের মধ্যেই এই আইন সংসদে আনতে পারবেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

‘সংসদে শিগগির উচ্চ আদালতের বিচারক নিয়োগ আইন তোলা হবে’

আপডেট: ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩