ইউনিলিভারের আয় বেড়েছে
- আপডেট: ১০:৫৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১০৬৫৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিন মাসে কোম্পানিটির আয় বেড়েছে ১৭ শতাংশ।
সোমবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৬ টাকা ৭২ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকেও ইপিএস ১৪ টাকা ৩৩ পয়সা ছিল। আলেঅচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২.৩৯ টাকা বা ১৭ শতাংশ।
প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৬ টাকা ২১ পয়সা, যা আগের বছর একই সময়ে ৩১ টাকা ৫৯ পয়সা ছিল।
আরও পড়ুন: বিকালে আসছে সাত কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৬ টাকা ৩১ পয়সা।
ঢাকা/এসএ




























