০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না খান ব্রাদার্স

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ১০৫৮৩ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম অস্বাভাবিক বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই-সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই ও সিএসই সম্প্রতি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হযয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে। তাদের কাছে শেয়ারের দাম বাড়ার কারণ জানা নেই।

আরও পড়ুন: বিদেশী বিনিয়োগের পাশাপাশি বাড়ছে পুঁজিবাজারে সুদিনের প্রত্যাশা

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩০ এপ্রিল কোম্পানির শেয়ার দর ছিল ১০.৪০ টাকা। আর ১৭ মে কোম্পানির শেয়ার দর ১৩.৩০ টাকায় উন্নীত হয়। ফলে এই ১১ কার্যদিবসে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ২.৯০ টাকা বা ২৭.৮৮ শতাংশ বেড়েছে। এভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না খান ব্রাদার্স

আপডেট: ১২:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩