০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

তোফায়েল আহমেদ মারা গেছেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১০২১৭ বার দেখা হয়েছে

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (সোমবার) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইসিস ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা বিষয়টি নাকচ করে দেন। ওই হাসপাতালেই এতদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তোফায়েল আহমেদের পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। আগামীকাল হেলিকপ্টার বা ফ্রিজিং ভ্যানে করে মরদেহ ভোলায় নেওয়া হবে। জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা/এইচএস

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তোফায়েল আহমেদ মারা গেছেন

আপডেট: ০৬:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬