০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

অতিরিক্ত পানি দিয়ে গোসলে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • / ১০৩৩৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা করেছেন এক যুবক। নিহত মায়ের নাম কদেবানু (৭০)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

রবিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কদেবানু শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছেলে ইদ্রিস আলীকে গ্রেফতার করে। হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রও (বালিধারা) উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে দর্শনা শ্যমপুর নিজ বাড়ীর গোসল খানার টিউবয়েলে গোসল করছিল ছেলে ইদ্রিস আলী। এ সময় তার মা কদেবানু বেগম অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় ক্ষুব্ধ হয় ছেলে। পরে বালিধারা দিয়ে মায়ের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

অতিরিক্ত পানি দিয়ে গোসলে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা

আপডেট: ০৩:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১