০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • / ১০৩৮৭ বার দেখা হয়েছে

ফাইল ছবি

বিজনেস জার্নাল প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শেষ হলো। এরই মধ্যে টি-টোয়েন্টির সবশেষ র‌্যাকিংয়ের হালনাগাত প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে অলরাউন্ডার র‌্যাকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি যে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেছে সাকিবের স্থলে বিশ্ব সেরা অলরাউন্ডারের ১ নম্বরে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবীর নাম। অথচ দুবাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই নবীকে টপকে ১ নম্বর অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান। সর্বশেষ র‌্যাংকিংয়ে সাকিবকে দুইয়ে ঠেলে দিয়ে নবী এককভাবে শীর্ষে অবস্থান করছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

সাকিবের চেয়ে ৫ পয়েন্ট রেটিংয়ে এগিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন নবী (২৬৫)। ১৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের লিভিংস্টোন। চতুর্থ স্থানে গ্লেন ম্যাক্সওয়েল (১৭৮)ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৭৩) রয়েছেন। ৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিসান মাকসুদ। তার পরেই রয়েছেন নামিবিয়ার স্মিথ। শীর্ষ দশে উঠে এসেছেন মঈন আলী ও মিচেল মার্শ। তথ্যসূত্র: আইসিসি-ক্রিকেট-ডটকম।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

আপডেট: ০৫:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১