০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না জিকিউ বলপেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৩৪৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে ২৯ সেপ্টেম্বর কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিলো ২২৫ টাকা ৫০ পয়সায়। আর রোববার (২৮ সেপ্টেম্বর) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৫৯৬ টাকা ৭০ পয়সায় দাড়িয়েছে। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৩৭১ টাকা ২০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না জিকিউ বলপেন

আপডেট: ১২:৫৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫