০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আইপিডিসির আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১০৯৬৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রথম প্রান্তিকে আইপিডিসি ২০ কোটি ৪৯ লাখ টাকা নীট মুনাফা করেছে। গত বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ১৫ কোটি টাকা।
অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৫৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪০ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫২ পয়সা।
ঢাকা/এনইউ
ট্যাগঃ
আইপিডিসির আর্থিক প্রতিবেদন প্রকাশ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে


































