০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

আজান শুনে মঞ্চেই নামাজ আদায় স্বরাষ্ট্রমন্ত্রীর 

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / ১০৩২১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রতি দিন-রাতে বিভিন্ন সময়ে পাঁচ বার আজান দেওয়া হয়। আর আজান তখনই দেওয়া হয় যখন নামাযের সময় হয়। বিকেল ৩টায় বিশেষ এক অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। তবে অনুষ্ঠান শুরুর আগেই প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময়মতোই উপস্থিত হয়েছেন। তখনও বৃষ্টির কারণে মঞ্চের তাঁবু বেয়ে টিপ টিপ করে পানি পড়ছিল। তারপরও অধীর আগ্রহে মন্ত্রীর বক্তব্য শুনতে অপেক্ষায় ছিলেন উপস্থিত নেতাকর্মীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এর মধ্যেই হঠাৎ পাশের মসজিদ থেকে ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। আজান শুনে মঞ্চেই বৃষ্টির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি চেয়ারে বসে নামাজ আদায় করেন। গতকাল (১৩ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ১২টি ইউনিটের সম্মেলন এ দৃশ্য দেখা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ওই দিন রাতেই তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যায়, একটি নীল রঙের প্ল্যাস্টিকের চেয়ারে বসে নামাজ আদায় করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বৃষ্টির পানি পড়ার কারণে মন্ত্রীর পেছনে একজন ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। আর নিরাপত্তার জন্য তার পাশে রয়েছেন কয়েকজন পুলিশ।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

আজান শুনে মঞ্চেই নামাজ আদায় স্বরাষ্ট্রমন্ত্রীর 

আপডেট: ০৪:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১