আজ ওয়েস্ট ইন্ডিজ হারলেই লাভ বাংলাদেশের, জিতলে বিপদ
- আপডেট: ০৪:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১০৪০৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্বকাপের ভরাডুবির পর বাংলাদেশের অধিনায়ক থেকে শুরু করে গোটা ক্রিকেট দল প্রবল সমালোচনায় বিদ্ধ হচ্ছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই বিশ্বকাপ থেকে টাইগারদের প্রাপ্তির আর কিছু নেই। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলার ভাগ্যে ঝুলে আছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচে। যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ, নয়ে বাংলাদেশ। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৩৪। বাংলাদেশের পয়েন্ট ৭৪৯৫, ক্যারিবীয়ানদের ৭৫০০। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের নিচে নেমে যাবে। বাংলাদেশ আটে উঠে আসবে। আইসিসির নিয়ম অনুযায়ী এই বিশ্বকাপের শেষের পরের দিন র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকা দলগুলো সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভে।
নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের সেরা আটে উঠে আসতো। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কেবল একটি ম্যাচ হারলেই হতো। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদরা নিজেদের শেষ ম্যাচে হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের হারতে হতো বাকি দুই ম্যাচে। দুই ম্যাচের প্রথমটিতে হেরেছে তারা। শ্রীলঙ্কার কাছে ২০ রানে হেরে গেছেন ক্রিস গেইলরা। আবুধাবিতে আজ (শনিবার) এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে তারা হারলে বাংলাদেশের ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে চলে যাবে টাইগাররা।
ঢাকা/এমটি









































