আজ দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৬:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১০৩৫৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (১৪ মে) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় এসব আর্থিক প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড: প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪১ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৬ পয়সা। গত বছর একই সময়ে একক ইপিএস হয়েছিল ৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ২৫ পয়সা।
হাক্কানি পেপার অ্যান্ড পাল্প লিমিটেড: প্রথম তিন তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ৪৩ পয়সা।
তথ্য অনুসারে, প্রথম তিন প্রান্তিকে বা বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) ছিল ১ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৮৭ পয়সা।
গত ৩১ মার্চ,২০২১ সমাপ্ত সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ২৩ টাকা ৮১ পয়সা।
ঢাকা/টিএ



































