০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
দেশ গার্মেন্টসের বোর্ড সভার তারিখ নির্ধারণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১০২২১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৮ পয়সা।
ঢাকা/এসএইচ


































