১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
নর্দার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১০২৫৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ঢাকা/এসএইচ


































