০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১০১৭০ বার দেখা হয়েছে

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার (২১ জুন) দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ বানী ইউনিয়নের আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমারপুর গ্রামের জিবাল উদ্দিন এবং মাঝতালুক গ্রামের মোস্তাক আহমেদ, জুবায়ের আহমেদ ও কাদের আহমেদ।

জানা গেছে, তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহতদের পরিবারের বরাত দিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা/আরএইচ

শেয়ার করুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আপডেট: ০৫:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬