০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ঋণ নির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:১১:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১০২০১ বার দেখা হয়েছে
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার।রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাজেট ২০২৬ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নানা ধরনের অর্থনৈতিক সহায়তা কমে গেছে, এমন সময় চ্যালেঞ্জিং বাজেট দিতে হয়েছে।
তিনি বলেন, বাজেট পারফেক্ট হয়েছে বলছি না। যেদিকেই হাত দিই, শুধু বকেয়া। এমন সময় দেড় মাসের মধ্যে বাজেট দিতে হয়েছে। অথচ প্রস্তুতি নিতেই অন্তত ৬ মাস দরকার।ফ্যামিলি কার্ডের বিষয়ে আমির খসরু বলেন, ফ্যামিলি কার্ড সঠিকভাবে বিতরণ করা হবে। শ্রমিকের বেতন তো আর সরকার দেয় না। কিন্তু ফ্যামিলি কার্ড কিছুটা হলেও স্বস্তি দেবে।
ঢাকা/আরএইচ




































