০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আজ প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / ১০৩৫৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ ওয়ানডে জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। র‌্যাঙ্কিং আর মুখোমুখি সাক্ষাতে এগিয়ে আফগানরা। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বৃহস্পতিবার দুপুর ৩টায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলা হচ্ছেনা মুশফিকুর রহিমের। তবে, অভিষেকের অপেক্ষায় মুনিম শাহরিয়ার। আর শেষ মুহুর্তে দলে ডাকা হয়েছে নুরুল হাসান সোহানকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ছয় বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর মধ্যে মাত্র দুবার জিতেছে টাইগাররা। দু’বারই দেশের মাটিতে। লাল সবুজদের প্রথম জয় ছিলো মিরপুরের মাটিতে। যে মিরপুরেই আজ আফগানদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ও আফগানিস্তান। তার আগে ক্রিকেটের শর্ট ফরম্যাটে দু’দলের পরিসংখ্যানটা কেমন তা এক নজরে জেনে নেয়া যাক।

এখন পর্যন্ত মোটে ছয় বার মুখোমুখি হয়েছে এই দু’দল। যার চারবারই জিতেছে আফগানরা। আর দুবার বাংলাদেশ। সিরিজের দুটো ম্যাচই হবে মিরপুরে। টাইগারদের হোম অব ক্রিকেটেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছিলো টাইগাররা। এরপর ভারতের দেরাদুনে তিন ম্যাচ জেতে আফগানিস্তান। মিরপুরে পরের ম্যাচটায় অবশ্য বাংলাদেশকে বধ করেছিলো আফগানিস্তান।

আর চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টিতে আবারো জয়ের দেখা পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দু’দলের দেখায় এখন পর্যন্ত সর্বোচ্চ রান আফগানিস্তানের ১৬৭। সর্বনিম্ন ৭২ রানটাও তাদের। এদিকে মিরপুরের মাটিতেও সর্বোচ্চ ১৬৪ রানটাও করেছে আফগানরাই। তাদের সর্বনিম্ন রানটাও টাইগারদের হোম অব ক্রিকেটেই।

দু’দলের ছয়বারের দেখায় এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ ম্যাচে ১৩৮ রান করেছেন টি-২০ অধিনায়ক। স্ট্রাইক রেট ১১৬ দশমিক নয় চার। এরপরেই ১২৫ রান করে ২ নম্বরে আছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। ২ রান কম নিয়ে সাকিব আছেন তিনে। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে রিয়াদ ও সাকিবের সামনে সুযোগ থাকছে টি-টোয়েন্টি ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার। রিয়াদের ২৯ আর সাকিবের প্রয়োজন ১০৬ রান।

এদিকে আফগানদের বিপক্ষে ম্যাচটি জিতলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করবে টাইগাররা। আফগানদের হটিয়ে উঠে আসবে নয়ে। তবে সিরিজ হারলে বাংলাদেশ চলে যাবে দশে। তাই ওয়ানডের মতো পয়েন্ট নিয়ে চিন্তা না থাকলেও  র‌্যাঙ্কিং ভাবনায় এই ম্যাচ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। 

ঢাকা/এমআর

শেয়ার করুন

আজ প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা

আপডেট: ১২:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২