০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নটর ডেমের শিক্ষার্থীদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • / ১০৩২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গাড়িচাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। ৩০০-৪০০ শিক্ষার্থী মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ শুরু করেন। তারা বিভ্ন্নি ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে অগ্রসর হন। সেখান থেকে তারা গুলিস্তানে গিয়ে সমাবেশ করবেন বলে জানান।

বিক্ষোভকারীরা বলেন, আমাদের সহপাঠীর নিহতের বিচারের দাবিতে আমরা গুলিস্তানে সড়কে অবস্থান নেবো। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। বিক্ষোভে এ ঘটনার সঙ্গে জড়িত চালকের ফাঁসির দাবি জানিয়েছেন তারা। নটরডেমের কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছেন।

এর আগে গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসান (১৮) হাসান নিহত হন। বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাসেল খান (২৭)। শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া গাড়িটিও জব্দ করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বাবা শাহ আলম।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা নটর ডেমের শিক্ষার্থীদের

আপডেট: ১২:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১