০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

আবরার হত্যার বিচার নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • / ১০৩১৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক; আবারও আ.লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, দলীয় পরিচয়ে আ.লীগ সরকারের আমলে কাউকে ছাড় দেওয়া হয়নি । ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ে ‘ঘোমটা’ পরে অংশ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (৯ অক্টোবর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপিকে এ আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপিকে ঘোমটা ছেড়ে প্রকাশ্যে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সৎ সাহস দেখানো উচিত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অর্জনে দেশের মানুষ খুশি দাবি করে ওবায়দুল কাদের বলেন, সেজন্যই বিএনপির আন্দোলনের জনগণ সাড়া দেবে না। বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নেবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের শাসনামলে অপকর্মের জন্য দলীয় একজন লোকেরও বিচার হয়েছে? কোনো নজির দেখাতে পারবেন? শেখ হাসিনার সরকারই বিশ্বজিৎ ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে।

দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

আবরার হত্যার বিচার নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট: ০২:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১