আবার বাড়লো পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ
- আপডেট: ০৪:৩৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৫৮ দফা বাড়ানো হলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ২২ ফেব্রূয়ারি থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
সর্বশেষ ৫৭ দফায় গত ৭ ফেব্রূয়ারি থেকে ২১ ফেব্রূয়ারি পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।
প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।
ঢাকা/এমআর


































