আম্পায়ারকে শাসালো তামিম, দিলো হুমকিও
- আপডেট: ০১:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১০৩২৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ডারবানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে সবার নজর কেড়েছে স্বাগতিক দেশের দুই আম্পায়ারের পক্ষপাতমূলক আচরণ। বাংলাদেশের বোলার-ফিল্ডারদের কোনো আবেদনে সাড়া না দেওয়ার শপথ করেছিল যেন মারাইস এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টোক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
রোববার ম্যাচের চতুর্থ দিন প্রথম দুই উইকেটের নিশ্চিত আবেদনে আউট দেননি আম্পায়ার। সেগুলোতে রিভিউ নিয়ে উইকেট আদায় করে বাংলাদেশ। পাশাপাশি আরেকটি নিশ্চিত আউটেও সাড়া দেননি আম্পায়ার। সেটিতে রিভিউ না নেওয়ার হতাশায় পোড়ে বাংলাদেশ।
ডারবান টেস্টে সিনিয়র বলতে আছে কেবল মুশফিকুর রহিম। মুমিনুলকেও সিনিয়র হিসেবে ধরা যায়, কিন্তু টেস্ট অধিনায়ক বরাবরই ঠাণ্ডা মেজাজের। মাহমুদউল্লাহ তো টেস্টকেই বিদায় জানিয়েছে। পারিবারিক কারণে সাকিব আল হাসানও খেলতে পারছে না দক্ষিণ আফ্রিকা টেস্টে। পেটের পীড়ার কারণে ডারবানে প্রথম টেস্ট খেলতে পারেননি তামিম ইকবাল। দেশসেরা ওপেনারের অনুপস্থিতিতে বাংলাদেশ চতুর্থ দিন শেষে এখন হারের মুখে।
তবে মাঠে না থাকলেও বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের অন্যায় সহ্য হয়নি তামিমের। চতুর্থ দিনের খেলা শেষে ড্রেসিংরুমে ফেরার পথে বাংলাদেশ ওয়ানডে দলপতির জেরার মুখে পড়ে দুই আম্পায়ার। পাঁচ মিনিটের আলাপচারিতায় তামিম প্রায় একাই বক্তার ভূমিকা পালন করেছে। অনেকটাই নির্বিকার ছিল এরাসমাস ও হোল্ডস্টক।
বাংলাদেশ দলের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘তামিম এরাসমাসকে বলেছে, আমাদের দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে আপনারা যে আচরণ করেছে, সেটা ঠিক না। একটা জুনিয়র ক্রিকেটারকে (এবাদত হোসেন) আপনারা দুজন মিলে সতর্ক করেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা যে প্রত্যেকদিন যা-তা বলছে, তখন কিছু বলছেন না কেন?
নিজেদের ব্যাটিং ইনিংসে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাত্রাতিরিক্ত স্লেজিং সহ্য করতে হয়েছে বাংলাদেশকে। কয়েকবার প্রতিবাদ করতে গেলে সেখানও পক্ষপাতমূলক আচরণ করেছে আম্পায়াররা। স্বাগতিক দলকে সাবধান না করে উল্টো অতিথি ব্যাটরদের শাসিয়েছেন দুই ম্যাচ আম্পায়ার।
এরাসমাস ও স্টকহোল্ডকে নাকি তামিম বলেছে, এই টেস্টে তিনি খেলছে না বলে কিছু করতে পারছে না। তবে পোর্ট এলিজাবেথে তো খেলবে। সেখানে পাল্টা কিছু হলে তখন দেখবে আম্পাযাররা কী করে।
এই ম্যাচ না খেলা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও টুইট করে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের দাবি করে। উল্লেখ্য, এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে আছে আইসিসির এলিট প্যানেলের মারিস এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টোক।








































