আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইনটেক লিমিটেড
- আপডেট: ০৭:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১০৫২২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৪-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা।
আরও পড়ুন: সূচকের পাশাপাশি লেনদেন কমেছে এসএমই মার্কেটে
বছরের ৯ মাসে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ০৭ পয়সা।
ঢাকা/এসএইচ



































