আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যেসব কোম্পানি
- আপডেট: ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১০৩১২ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি আজ রোববার (২৬ এপ্রিল) চলতি হিসাব বছরের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ইনটেক লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১১ পয়সা লোকসান হয়েছে। গত বছরও একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ২৮ হয়েছে পয়সা। গতবছর একই সময়ে ২৯ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৭২ পয়সা।
স্যালভো কেমিক্যাল: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৭ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা। গতবছর একই সময়ে ৩৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৭২ পয়সা।
ঢাকা/এসএইচ



































