আলিফ ইন্ডাষ্ট্রিজের আয় বেড়েছে
- আপডেট: ০৮:২৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১০৩০৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১৪ শতাংশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৫ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৫ পয়সা বা ১৪ শতাংশ।
অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০৬ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৬ পয়সা বা ৬ শতাংশ।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫৪ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৮২ পয়সা।
ঢাকা/টিএ


































