১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ইউসিবির ডিভিডেন্ড অনুমোদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / ১০৩১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকালে কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান বজল আহমেদ। তিনি বলেন, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে।

বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. এ. সবুর, পরিচালক হাজী ইউনুস আহমেদ, পরিচালক হাজী এম এ কালাম, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, পরিচালক রোকসানা জামান, পরিচালক বশির আহমেদ, পরিচালক আফরোজা জামান; পরিচালক সৈয়দ কামরুজ্জামান, পরিচালক মুহাম্মদ শাহ আলম; পরিচালক প্রফেসর ডা. মো: জোনাইদ শফিক, পরিচালক কনক কান্তি সেন, পরিচালক মোঃ আকছেদ আলী সরকার এবং স্বতন্ত্র পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান।

এছাড়া, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ছাড়াও উপস্থিত ছিলেন সিএফও ফারুক আহাম্মদ এফসিএ।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাঁর বক্তব্যে বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের বেসরকারী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বর্তমানে দেশের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় ব্যাংকের মর্যাদায় আসীন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ইউসিবির ডিভিডেন্ড অনুমোদন

আপডেট: ১১:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২