০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১০১৯৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৬ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
ঢাকা/এসএইচ


































