ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছে
- আপডেট: ০৪:০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১০৪০১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। দ্রাঘি দেশটির জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। জোট সরকারের তিন মিত্র সরকারের প্রতি সমর্থন তুলে নেওয়ায় তিনি পদত্যাগ করেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট অফিস বলেছে, প্রেসিডেন্ট পদত্যাগের বিষয়টি জেনেছে এবং বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের পরিসরে দায়িত্ব পালনের কথা বলেছে। খবর আল-জাজিরার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিকে দ্রাঘির এই পদত্যাগ দেশটিতে আগামী সেপ্টম্বর বা অক্টোবরে আগাম নির্বাচনের পথ খুলে দিল। যদিও প্রেসিডেন্ট অফিসের বিবৃবিতে উল্লেখ করা হয়নি, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেবে কি না বা আগাম নির্বাচন দেবে কি না।
ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রাক্তন প্রধান দ্রাঘি ২০২১ সালে করোনা মহামারিতে বিপর্যস্ত এবং অর্থনৈতিক সংকট মোকাবিলার মধ্যে ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়। পদত্যাগের আগে তিনি জাতীয় ঐক্যজোটের নিন্দা করে এবং দেরি হওয়ার আগে তাদের ঠিক পথে আসার আহ্বান জানিয়েছিলো।
এর আগে বুধবার তিনি সিনেটে আস্থা ভোটে জিতেছিলো। কিন্তু ভার্চুয়ালি হওয়া ওই ভোট তার জোটের তিন মিত্র বয়কট করে। যা তার জোট সরকারের বাঁচার আশাকে শেষ করে দেয়।
ঢাকা/এসএ









































