১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

একমি পেস্টিসাইডসের আইপিও আবেদন শুরু মঙ্গলবার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • / ১০৪৩৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক; সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে একমি। তবে এবার পেস্টিসাইডসের আইপিও আবেদন শুরু হবে আগামী মঙ্গলবার, ১২ অক্টোবর। চলবে পরের সপ্তাহের বুধবার, ১৮ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৯ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

একমি পেস্টিসাইডস ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। ওই অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৮৪ টাকা। কোম্পানিটির ওই সময়ের ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ০.৪৮ টাকা।

একমি পেস্টিসাইডস শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরবর্তী ৪ বছর বোনাস শেয়ার দিতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বিএসইসি।

আইপিওতে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

ঢাকা/এমটি

শেয়ার করুন

একমি পেস্টিসাইডসের আইপিও আবেদন শুরু মঙ্গলবার

আপডেট: ০২:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১