০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

এবার এসএসসি পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ১০৪০৮ বার দেখা হয়েছে

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

আজ রোববার (২৮ জানুয়ারি) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা  কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আইন শৃঙ্খলা এবং পরীক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে পারব : পররাষ্ট্রমন্ত্রী

বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

আগামী ১৫ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে শেষ করার লক্ষ্যে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

ঢাকা/কেএ

শেয়ার করুন

এবার এসএসসি পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার

আপডেট: ০৫:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪