এমপিদের তোপের মুখে পার্লামেন্ট ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
- আপডেট: ০২:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
Sri Lanka's President-elect Gotabaya Rajapaksa (R) waves at supporters as he leaves the election commission office in Colombo on November 17, 2019. - Gotabaya Rajapaksa, who spearheaded the brutal crushing of the Tamil Tigers 10 years ago, stormed to victory on November 17 in Sri Lanka's presidential elections, seven months after Islamist extremist attacks killed 269 people. (Photo by Ishara S. KODIKARA / AFP)
বিজনেস জার্নাল ডেস্ক: এমপিদের বিক্ষোভের মুখে পার্লামেন্ট ছাড়তে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সংসদ সদস্য হরষা ডি সিলভা টুইটারে মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, প্রেসিডেন্টের বিরুদ্ধে এমপিরা ‘গোটাবায়া ফিরে যাও’ বলে স্লোগান দিচ্ছিলেন। বাধ্য হয়ে সংসদ ছাড়েন গোটাবায়া। খবর এনডিটিভির।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য সরকারের বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে তীব্র মুদ্রাস্ফীতি চলছে। একই সঙ্গে টানা লোডশেডিংয়ে দুর্ভোগে রয়েছেন নাগরিকরা। জ্বালানি সংরক্ষণের জন্য আপাতত সরকার অপ্রয়োজনীয় সেবা বন্ধ করে দিয়েছে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মঙ্গলবার পার্লামেন্টে বলেছেন, দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। অর্থনৈতিক সংকট অন্তত আগামী বছরের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে।
হর্ষ ডি সিলভা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ওহ! এভাবেই শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট গোটাবায়ার প্রস্থান কয়েক মিনিট আগে শেষ হয়েছে। ‘গোটাবায়া বাড়ি যাও’।
ঢাকা/এসএ








































