এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র্যাম্প খুলছে আজ
- আপডেট: ১০:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ১০৪২১ বার দেখা হয়েছে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কারওয়ান বাজার অংশে নামার র্যাম্প খুলছে আজ। র্যাম্পটি এফডিসি’র কিছুটা সামনে নেমেছে। বিমানবন্দর, বনানীসহ বিভিন্ন পয়েন্ট থেকে উঠে এ র্যাম্প দিয়ে নেমে যাওয়া যাবে হাতিরঝিল, মগবাজার, মিন্টো রোডসহ পাশ্ববর্তী এলাকায়।
আজ বুধবার (২০ মার্চ) সকাল ১০টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের র্যাম্প চালুর উদ্বোধন করবেন। এই নিয়ে ১৬টি র্যাম্প চালু হচ্ছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উদ্বোধনের পরপরই এই অংশ দিয়ে গাড়ি চলাচল শুরু হবে। এই র্যাম্প চালু হলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি মগবাজার, হাতিরঝিল ও কাওরান বাজার এলাকায় নামতে পারবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়।
ঢাকা/এসএম




































